এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস ও রুট পারমিট না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৮টি মামলায় ৮ জন চালক বা মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় না নামার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চালক ও মালিকদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সারা দেশ
লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে জেলা শহরের ব্যস্ততম হাড়িভাঙ্গা এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় ৮টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মামুনুর রশিদ।প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের ফিটনেস যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে হাড়িভাঙ্গা এলাকার এ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন রংপুর-বুড়িমারী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশি করা হয়।
আরও
সারা দেশ
ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...
২০২৬-১০-১৪ ১৩:০৫
সারা দেশ
ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা
রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...
২০২৬-১০-১৪ ১৩:০২
সারা দেশ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...
২০২৬-১০-১৩ ১৯:৫৭
সারা দেশ
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...
২০২৬-১০-১৩ ১৮:০৯
সারা দেশ
তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...
২০২৬-১০-১৩ ১৭:১৮
সারা দেশ
লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...
২০২৬-১০-১৩ ১৭:০৯