সারা দেশ
হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত
লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন।
২০২৬-১০-০৪ ২৩:৫৬
লেখক
সারা দেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন।
২০২৬-১০-০৪ ২৩:৫৬
সারা দেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৬-০৯-২৩ ১৭:০৬
সারা দেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
২০২৬-০৯-২২ ১৮:১১
সারা দেশ
লালমনিরহাটে আদিতমারী উপজেলায় তিস্তাপাড়ের নিভৃত ডেওডোবা গ্রামে বাড়ীর উঠানে তখন শিশুদের গান ও বাদ্যযন্ত্রের তালিম চলছে। কারও হাতে দোতারা, কারও হাতে একতারা। কখনও ভেসে আসছে ভাওয়াইয়ার সুর, কখনও লালন, বাউল, মুর্শিদী কিংবা মারফতি গানের মরমি ধ্বনি। সেই গানের টানেই যেন নরওয়ে থেকে বাংলাদেশের এই প্রত্যন্ত গ্রামে এসে দাঁড়ালেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।
২০২৬-০৯-২১ ২২:২২
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে।
২০২৬-০৯-১৭ ১৯:৪০
সারা দেশ
লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
২০২৬-০৯-১৭ ১৮:০৭
সারা দেশ
বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যু বরন করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিহত আমেনার পরিবার, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নারী-পুরুষ প্রধান আসামির গ্রেফতার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করে।মানববন্ধনে বক্তব্য দেন নিহত আমেনার মা জাহানারা বেগম, নানা লোকমান হাকিম, ভাই জাকির হোসেন, এলাকাবাসী মহুবার রহমান, আওয়াল ইমন, স্বপ্না রানী রায়, লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমুখ।বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার মৃত আমিনুর ইসলামের মেয়ে আমেনা খাতুনকে বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করা হতো। এর একপর্যায়ে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেওয়া হয়। এসিডের কারণে ওই স্থানে পরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। আমেনার ওপর চালানো এই অমানবিক নির্যাতন কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। বক্তারা দ্রুত প্রধান আসামি আফজাল হোসেন আপনসহ সব আসামিকে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।নিহতের ভাই জাকির হোসেন জানান, নয় বছর আগে আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো। যৌতুকের দাবি মেটাতে না পেরে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাতে আমেনার শয়নকক্ষে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয় স্বামী আফজাল। এ ঘটনায় আদালতে মামলা হলেও দীর্ঘ নয় বছরেও বিচার শেষ হয়নি। মামলার প্রধান আসামির মা আছিয়া বেগমকে পুলিশ গ্রেফতার করলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বিচার চেয়ে নতুন করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।নিহতের মা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে অনেক নির্যাতন করা হয়েছে। এসিডের কারণে গোপন অঙ্গে ঘা হয়ে দীর্ঘ দিন ধরে সে কষ্ট পেয়েছে। অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই আমার মেয়ে মারা যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
২০২৬-০৯-১৬ ১৭:৩৫
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২০২৬-০৯-১৬ ১৭:১৫
সারা দেশ
সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
২০২৬-০৯-১৫ ১৮:৩৪
সারা দেশ
লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সামনে বিএনপির দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে সময় পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমানসহ ৩ জন আহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
২০২৬-০৯-১৪ ১৯:৩৯
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ঐ সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
২০২৬-০৯-১০ ২৩:৫৫
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৬-০৯-০৯ ১৫:০২
সারা দেশ
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষকদের নিয়মিত সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শিক্ষার মান এক দিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ফলাফল দৃশ্যমান ও উন্নত করা সম্ভব।শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, স্কুলে কোনো অনিয়ম বা ভুলত্রুটি হলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিতি এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে এবং কোথায় কতটি সঠিক বা ভুল সিদ্ধান্ত হচ্ছে তা তৎক্ষণাৎ মনিটরিং করা হবে।শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বা কম মেধার শিক্ষার্থীদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের উদ্বুদ্ধ করতে হবে। অতীতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অস্লিল অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনীতির স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী আরও বলেন, কিশোর অপরাধ রোধে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আগামী ১০ অক্টোবর থেকে জেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর ঘোষণাও দেন তিনি।
২০২৬-০৯-০৫ ২০:২৩
সারা দেশ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৮-৩১ ১৮:১২
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারীতে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বাড়ির সর্বস্য লুটের অভিযোগ উঠেছে। ঘটনার ৬দিনেও তদন্ত শেষ করেনি পুলিশ। অভিযুক্তের হুমকীতে শ্বঙ্কিত ক্ষতিগ্রস্থ পরিবার।
২০২৬-০৮-৩০ ২০:২৫
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা সেলিম হোসেনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম পলাতক রয়েছেন।
২০২৬-০৮-২৭ ২০:৪৫
সারা দেশ
দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।’
২০২৬-০৮-২৬ ১৭:৫৪
সারা দেশ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)।
২০২৬-০৮-২৬ ১৪:৩০
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার সৎ বাবা আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০২৬-০৮-২৪ ১৯:১৮
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর ঘরের দরজা ভেঙে তার স্ত্রীকে মারধর ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে কৃষক দলের সভাপতি শাহ আলমের বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
২০২৬-০৮-১৯ ১৫:৪৬
সারা দেশ
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি।
২০২৬-০৮-১৫ ১৮:০৭
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২০২৬-০৮-১৩ ১৮:১১
সারা দেশ
লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
২০২৬-০৮-১৩ ১৮:০৯
সারা দেশ
লালমনিরহাটে অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী স্ট্যাটাস দেওয়া এবং জুয়া খেলায় বাধা দেওয়ায় আরিফুল ইসলাম (৩২) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৯ আগষ্ট) সকালে মোগলহাট টেম্পু স্ট্যান্ড রোডে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।গত ১ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার বাসিন্দা এবং লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা আরিফুল ইসলাম তার কর্মস্থল থেকে বাড়ির ফেরার পথে হামলার শিকার হন। এজাহার সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছে।
২০২৬-০৮-০৯ ১৯:৫২
সারা দেশ
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।
২০২৬-০৮-০৪ ১৮:১৬
সারা দেশ
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২০২৬-০৮-০৪ ১৮:০৬
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রামে কথিত সালিশি বৈঠকের পর মারধরের ঘটনায় ফিরোজ ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ও ধোয়াশার সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা প্রথমে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ এনে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করলেও থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, মারধর ও অপমান সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। একই ঘটনায় পরিবারের দুই ধরনের বক্তব্য এবং মামলার ধরন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।
২০২৬-০৮-০৪ ১৮:০৪
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩।
২০২৬-০৮-০৩ ১৮:১৫
সারা দেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা একটি মানবিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিশু-কিশোররা যদি পড়াশোনার পাশাপাশি সংগীত, আবৃত্তি, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে তারা মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।রোববার (২ আগষ্ট) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ঐতিহ্যবাহী ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংস্কৃতি চিন্তা ও নৈতিকতা বিকাশের হাতিয়ারপরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির হলরুম, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম আরও আধুনিক, কার্যকর ও সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন,সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা গেলে একটি আলোকিত, সহনশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ ভবিষ্যতে এ অঞ্চলে শুদ্ধ সংগীত ও সংস্কৃতি চর্চার আরও শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখান থেকে জাতীয় পর্যায়ের শিল্পী, সংগীতজ্ঞ, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি হবে, যারা দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরবে। সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সমৃদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন।জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব পাল বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শুদ্ধ সংগীত ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রেখে আসছে। প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলুর এ পরিদর্শন প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সম্প্রসারণে এক নতুন অনুপ্রেরণা জোগাল। ভবিষ্যতে এখান থেকে আরও বেশি প্রতিভাবান শিল্পী ও সাংস্কৃতিক কর্মী জাতীয় পর্যায়ে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শন ও মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনোনীতা দাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল আমিন সরকার, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব পাল প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’ লালমনিরহাটের বড়বাড়ী অঞ্চলে শুদ্ধ সংগীত ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প-সংস্কৃতির মাধ্যমে মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০২৬-০৮-০২ ১৯:২৩
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিভা অন্বেষণ লালনের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০২৬-০৭-৩০ ১৮:০৭
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
২০২৬-০৭-২৮ ২০:৩৪
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, কুপিয়ে জখম এবং অর্থ ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এসএম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০২৬-০৭-২৭ ২০:৪৯
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও ধর্ষন ঢাকতে অপহরনের চেষ্টার মামলায় মুল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেফতার করেছে রংপুর র্যাব -১৩।
২০২৬-০৭-২৫ ১৮:৫৮
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে রুকাইয়া খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২০২৬-০৭-২৫ ১৮:৫৭
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
২০২৬-০৭-২৫ ১৮:৫৬
সারা দেশ
মাদকবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি প্রাইভেটকার জব্দের পর ১০ লাখ টাকার বিনিময়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২০২৬-০৭-২৫ ১৮:৫৪
সারা দেশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
২০২৬-০৭-২১ ১৯:১৫
সারা দেশ
উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে উত্তরের প্রধান নদী তিস্তা ও ধরলার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৬-০৭-২১ ১৯:১১
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পঞ্চাশটিরও বেশি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে দুটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৭-২০ ২২:০৫
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৬-০৭-১৮ ১৯:৫২
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সতি নদী থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৭-১৮ ১৯:৩৫
সারা দেশ
লালমনিরহাটের কালীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে জাকিয়া সুলতানা জিসা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২০২৬-০৭-১৬ ১৯:৩৮
সারা দেশ
দুই দিনে অতিভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
২০২৬-০৭-১৩ ২১:৩৮
সারা দেশ
'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-১২ ১৬:২০
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শাহিনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৭-০৬ ২১:০৪
সারা দেশ
প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। পাঠ্যবই হাতে শ্রেণিকক্ষে প্রবেশ করলেও তাদের মাথার ওপর ঝুলে থাকে এক অজানা শঙ্কা। কারণ, যে ভবনে তারা পড়াশোনা করছে, সেটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে— তাই দুই বছর ধরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে মন্দিরের বারান্দায়।
২০২৬-০৭-০৬ ১৯:৪৬
সারা দেশ
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
২০২৬-০৭-০৬ ১৯:৪৩
সারা দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
২০২৬-০৭-০৪ ২০:১১
সারা দেশ
লালমনিরহাটের দুই উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
২০২৬-০৭-০২ ২১:৫১
সারা দেশ
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২০২৬-০৭-০২ ২১:৪৮
সারা দেশ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে তিনি নিজে বন্যাদুর্গত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব জরুরি সামগ্রী তুলে দেন।ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে।দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো আমাদের অঙ্গীকার এবং পর্যায়ক্রমে সকল ভুক্তভোগী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
২০২৬-০৭-০২ ১৮:৪৮
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারীতে বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফয়জার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
২০২৬-০৬-৩০ ২১:২৭
সারা দেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব।এর আগে, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি বিশেষ দল লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালিরপাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমতা রানী ওই মামলার প্রধান আসামি বিধান চন্দ্রের মা এবং ফলিমারী গ্রামের রঞ্জিত চন্দ্রের স্ত্রী।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।উল্লেখ্য, গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনী নামের ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এবং ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শিশু নন্দিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং মামলার প্রধান আসামি বিধান চন্দ্র গ্রেফতার করে পুলিশ। ওইদিনই বিধান বাবা রঞ্জিত চন্দ্রকেও গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ মমতা রানী গ্রেফতার হওয়ায় এই মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান তিন আসামিকে আইনের আওতায় আনল পুলিশ।
২০২৬-০৬-৩০ ১৮:৪৫