শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবেঃ ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবেঃ ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর বন্যা ও ভাঙনকবলিত দেড় সহস্রাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। নদী খনন, বাঁধ নির্মাণ সহ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’ এ সময়, নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারের জন্য গবাদি পশু প্রদান করেন মন্ত্রী।

এর আগে সকালে, তিনি মোগলহাট ইউনিয়নের ধরলা নদীভাঙন কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

আরও

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

সারা দেশ

দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়ন‌কে অগ্রা‌ধিকার দি‌তে হ‌বে : এড. দীপেন দেওয়ান এমপি জেলা পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে মত বি‌নিময়

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দী‌পেন দেওয়ান এম‌পি ব‌লে‌ছেন, শহর এলাকার পাশাপা‌শি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্ন...

২০২৬-০৭-০২ ২২:০১

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

সারা দেশ

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদে...

২০২৬-০৭-০২ ২১:৫৭

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

সারা দেশ

কুড়িগ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী-শাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক

কুড়িগ্রামে মাহমুদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা...

২০২৬-০৭-০২ ২১:৫৩

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

সারা দেশ

লালমনিরহাটে ঝড়ে বিকল ট্রান্সফরমার, চার দিন ধরে বিদ্যুৎবিহীন ২২ হাজার গ্রাহক

লালমনিরহাটের দুই উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

২০২৬-০৭-০২ ২১:৫১

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের  ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

সারা দেশ

চিলমারীতে আবারও ধ্বস ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে, বাড়ছে আতঙ্ক

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় তিনটি স্থানে ধ্বস ও একাধিক স্থানে ফাটল...

২০২৬-০৭-০২ ২১:৫০