সারা দেশ
নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যু বরন করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিহত আমেনার পরিবার, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক নারী-পুরুষ প্রধান আসামির গ্রেফতার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করে।মানববন্ধনে বক্তব্য দেন নিহত আমেনার মা জাহানারা বেগম, নানা লোকমান হাকিম, ভাই জাকির হোসেন, এলাকাবাসী মহুবার রহমান, আওয়াল ইমন, স্বপ্না রানী রায়, লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমুখ।বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার মৃত আমিনুর ইসলামের মেয়ে আমেনা খাতুনকে বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করা হতো। এর একপর্যায়ে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেওয়া হয়। এসিডের কারণে ওই স্থানে পরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। আমেনার ওপর চালানো এই অমানবিক নির্যাতন কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। বক্তারা দ্রুত প্রধান আসামি আফজাল হোসেন আপনসহ সব আসামিকে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।নিহতের ভাই জাকির হোসেন জানান, নয় বছর আগে আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো। যৌতুকের দাবি মেটাতে না পেরে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাতে আমেনার শয়নকক্ষে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয় স্বামী আফজাল। এ ঘটনায় আদালতে মামলা হলেও দীর্ঘ নয় বছরেও বিচার শেষ হয়নি। মামলার প্রধান আসামির মা আছিয়া বেগমকে পুলিশ গ্রেফতার করলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বিচার চেয়ে নতুন করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।নিহতের মা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে অনেক নির্যাতন করা হয়েছে। এসিডের কারণে গোপন অঙ্গে ঘা হয়ে দীর্ঘ দিন ধরে সে কষ্ট পেয়েছে। অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই আমার মেয়ে মারা যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আরও
সারা দেশ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের
ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...
২০২৬-০৯-১৬ ১৬:২০
সারা দেশ
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...
২০২৬-০৯-১৬ ১৬:২০
সারা দেশ
কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...
২০২৬-০৯-১৬ ১৬:১০
সারা দেশ
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায়...
২০২৬-০৯-১৬ ১৬:০৮
সারা দেশ
জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...
২০২৬-০৯-১৬ ১৫:৫৪
সারা দেশ
নেত্রকোনায় ২০কেজি গাজা সহ আটক-৩
নেত্রকোনার মদনে ২০কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ সময় নারীসহ তিন কারবারি কে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার উচিতপুর...
২০২৬-০৯-১৬ ১৫:১৪