বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।‎

‎​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

‎​মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা (প্রধানপাড়া) গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।

‎​মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দিন স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কাঁচা রাস্তার ওপর ওত পেতে ছিলেন আসামি হবিবর রহমান। এ সময় আকস্মিকভাবে তিনি তাঁর হাতে থাকা ধারালো ছোরা বা ছুরি দিয়ে আফাজ উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎​এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

‎​রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রোসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে জানান, এই ন্যায়বিচার সমাজে অপরাধ প্রবণতা কমাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

আরও

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...

২০২৬-০৯-১৬ ১৬:১০

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সারা দেশ

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...

২০২৬-০৯-১৬ ১৫:৫৪