সোমবার (৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদরাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এ সময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানালে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেপ্তার করে রংপুর র্যাব ১৩ এর একটি দল।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, ধর্ষণ মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।