মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, ব্যারাজের সব গেট উন্মুক্ত

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে উত্তরের প্রধান নদী তিস্তা ও ধরলার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।‎

পাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অববাহিকায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে নদীর পানির সমতল দ্রুত ভরাট হচ্ছে। পানির অতিরিক্ত চাপ ও প্রবাহ নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এর ফলে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
 

‎​লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের তিস্তা ও ধরলা তীরবর্তী নিচু এলাকাগুলোতে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নিচু এলাকার আমন ধানের বীজতলা ও ফসলি জমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীপারের সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
 

‎লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ‘উজানের ঢল ও স্থানীয় বৃষ্টির কারণে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী তীরবর্তী লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
‎​

এদিকে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আকস্মিক বন্যা মোকাবেলায় দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা ও প্রস্তুতি নেওয়ার কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

সারা দেশ

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে যাওয়ায় সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ...

২০২৬-০৭-২১ ২১:৫৭

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

সারা দেশ

ফেনীতে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ করেছে কুমিল...

২০২৬-০৭-২১ ২১:০৫

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

সারা দেশ

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

ন্যাপকিনের বাক্সকে আড়াল হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক টাপেন্টাডল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা...

২০২৬-০৭-২১ ২০:৪২

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

সারা দেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগ...

২০২৬-০৭-২১ ২০:৩৮

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সারা দেশ

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী...

২০২৬-০৭-২১ ২০:২১

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

সারা দেশ

নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন

বরিশালে নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার...

২০২৬-০৭-২১ ২০:১৯