রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেনকে ৬ হাজার টাকা, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিকে ৬ হাজার টাকা এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে নির্ধারিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে পাটজাত বস্তা বা মোড়কের পরিবর্তে অন্য উপকরণ ব্যবহার করা হচ্ছিল। আইন লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের আদেশ দেন।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আরও

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

সারা দেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারা...

২০২৬-১০-০৪ ১৬:১৭

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪