শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বর আহমেদ, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, রশুনিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের কার্যকরী সদস্য অভিনয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি পালসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, পরিবেশ ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।