শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

হাতীবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদ নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ আলী ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদ এর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে নুর মোহাম্মদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯