সবশেষে, একটি সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে এবং শিক্ষার ভঙ্গুর দশা কাটিয়ে ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মননীতা দাসসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সারা দেশ
শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষকদের নিয়মিত সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শিক্ষার মান এক দিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ফলাফল দৃশ্যমান ও উন্নত করা সম্ভব।শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, স্কুলে কোনো অনিয়ম বা ভুলত্রুটি হলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিতি এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে এবং কোথায় কতটি সঠিক বা ভুল সিদ্ধান্ত হচ্ছে তা তৎক্ষণাৎ মনিটরিং করা হবে।শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বা কম মেধার শিক্ষার্থীদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের উদ্বুদ্ধ করতে হবে। অতীতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অস্লিল অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনীতির স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী আরও বলেন, কিশোর অপরাধ রোধে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আগামী ১০ অক্টোবর থেকে জেলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর ঘোষণাও দেন তিনি।
আরও
সারা দেশ
পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...
২০২৬-০৯-০৫ ২০:০২
সারা দেশ
গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...
২০২৬-০৯-০৫ ১৯:৫০
সারা দেশ
ঢাকা বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা...
২০২৬-০৯-০৫ ১৯:৪৫
সারা দেশ
আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...
২০২৬-০৯-০৫ ১৯:২১
সারা দেশ
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...
২০২৬-০৯-০৫ ১৮:৪৩
সারা দেশ
ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটাল...
২০২৬-০৯-০৫ ১৮:২৬