শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে সম্প্রতি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, চশমা, জীবনরক্ষাকারী ওষুধ এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ আটকানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ ও তৎপর। দেশের অর্থনীতি রক্ষায় এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

আরও

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর...

২০২৬-০৯-০৫ ১৮:১৩

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মীরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেল...

২০২৬-০৯-০৫ ১৭:৫১

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

সারা দেশ

২৩ উইকেট নিয়েও এশিয়ান গেমসে নেই রুবেল, সুযোগ হয়নি সাব্বিরেরও

একজন বল হাতে আগুন ঝরিয়েছেন। সাত ম্যাচে শিকার করেছেন ২৩ উইকেট। আরেকজন দীর্ঘ বিরতির পর ফিরে ব্যাট হাতে দেখিয়েছেন নিজের সাম...

২০২৬-০৯-০৫ ১৭:৩০

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

সারা দেশ

সমবায় সমিতির অফিসে চাঁদা দাবি, হামলা ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

ময়মনসিংহে মাসকান্দা উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ১০-১২ জন সন্...

২০২৬-০৯-০৫ ১৭:১০

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

সারা দেশ

ভূমিধসের ১০ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে ভয়াবহ ভূমিধস ও হিমবাহ ধসের ১০ দিন পর একটি টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্ব...

২০২৬-০৯-০৫ ১৬:০১