শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন ওই এলাকার আজম প্রামাণিকের স্ত্রী। ইভান তাঁদের একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশ দিয়েই চলে গেছে রেললাইন। দুর্ঘটনার আগে খেলতে গিয়ে রেললাইনে উঠে পড়ে শিশু ইভান। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে দৌড়ে যান মনিরা খাতুন।

একপর্যায়ে তিনি ইভানকে রেললাইন থেকে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এতে শিশুটিও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটাল...

২০২৬-০৯-০৫ ১৮:২৬