শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

এর আগে বৃহস্পতিবার( ২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় ওই শিক্ষার্থী বিদ্যালয় যায়। সকাল সাড়ে ৯ টার দিকে অভিযুক্ত মজিবর রহমান বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের অগোচরে ওই শিশু শিক্ষার্থীকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তার পরনের জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। 

এ সময় শিশুটি ভয় ও আতঙ্কে কান্নাকাটি শুরু করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানায়, শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছ। অভিযুক্ত মজিবর রহমানকে আদালতের এর মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটাল...

২০২৬-০৯-০৫ ১৮:২৬