শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ

ঢাকা বিমানবন্দরে ১৩.৯২ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩ দশমিক ৯২ কেজি ওজনের ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। বিমান পরিষ্কার শেষে কর্মীরা বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। পরে কাস্টমস হলে নিয়ে ইনভেন্টরি করে ১২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি।

কাস্টমসের প্রাথমিক ধারণা, নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো কৌশলে দেশে আনা হয়েছিল। পরে বিমানবন্দর এলাকার বাইরে এসব স্বর্ণ পাচারের পরিকল্পনা ছিল।

কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে এনবিআর। জব্দকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে রাখা হয়েছে। বিধি অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ স...

২০২৬-০৯-০৫ ১৯:২১

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্...

২০২৬-০৯-০৫ ১৮:৪৩

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সারা দেশ

ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীর সীমান্ত বেষ্টিত তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটাল...

২০২৬-০৯-০৫ ১৮:২৬

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর...

২০২৬-০৯-০৫ ১৮:১৩