মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের রাজবাড়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত কঠোর হস্তে প্রতিহত করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, শহিদুল ইসলাম, সদস্য হুমায়ুন কবির বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর, সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু ও স্বেচ্ছাসেবক দলের নেতা জিএম তানভীর সাবু প্রমুখ।
সমাবেশের আগে বিএনপির নেতাকর্মীরা রওশন ফিলিং স্টেশনে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।