বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২২ সেপ্টেম্বর'২৬, মঙ্গলবার বিকাল ৫টায় মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্তা, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সদর উপজেলা সভাপতি জামসেদ ভূঁইয়া, বাসদ শ্রীমঙ্গল উপজেলা সংগঠক মো. সাজিদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের এই অযৌক্তিক দাম বৃদ্ধির ফলে গাড়ী ভাড়া তথা পণ্যপরিবহন ও যাতায়াত খরচ বাড়াবে, বিদ্যুতের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বহুগুনে বেড়ে গিয়ে দুর্বিসহ করে তুলবে। এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-সহ অন্যান্য সংকটে জনজীবন বিপর্যস্ত এবং দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকারের তরফ থেকে এসব সমস্যার কোন কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করে আগুনে ঘি ঢালার মতো করে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কৃষি ও গণপরিবহনের চালিকাশক্তি ডিজেলের দাম ১৭.৪% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়, যা সরাসরি সেচ ও উৎপাদন খরচ বাড়িয়ে প্রান্তিক কৃষকদের খাদের কিনারায় ঠেলে দেবে। অন্যদিকে, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং গ্রামীণ মেহনতি মানুষের আলোর উৎস কেরোসিনের দাম ১৪.৮% বাড়িয়ে ১৫৫ টাকা করায় তীব্র সংকটের সৃষ্টি হবে। মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ যখন মূল্যস্ফীতির তীব্র চাপে নাভিশ্বাস উঠছে, তখন বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে দাম বৃদ্ধি ও জনগণের ওপর করের বোঝা চাপিয়ে সরকারের তথাকথিত লোকসান কমানোর এই নীতি সরাসরি আমজনতার পকেট কাটার শামিল। সরকার নানা অযুহাতে ৫ মাসে ৩ বারে ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। চাল, ডাল, সবজিসহ প্রতিটি মৌলিক পণ্যের দামের ওপর এই জ্বালানি মূল্যের যে প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব পড়তে যাচ্ছে, তা সাধারণ শ্রমজীবী ও দরিদ্র মানুষের মুখের আহার কেড়ে নিবে।

সমাবেশে বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের বক্তব্যে দরিদ্রদের জন্য চলমান কার্ড কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং প্রতিবেশী দেশে জ্বালানি তেলের পাচার রোধে সরকার এমন উদ্যোগ নিয়েছে বক্তব্যের তিব্র প্রতিবাদ জানান। সভায় প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন বিশ্ববাজারে ঘোষণা দিয়ে জ্বালানি তেলের দাম কমেছে আর বাংলাদেশে এর উল্টোটা দাম বৃদ্ধি করে জনগণের সাথে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতারণা করছে। বাজেটের মধ্য দিয়ে অতিরিক্ত করারোপ করে এবং মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাজারকে এমনিতেই অস্থিতিশীল করে ফেলেছেন। আর এখন বলছেন ২০ টাকা করে লিটারে দাম বৃদ্ধি না করলে কার্ড কার্যক্রম বন্ধ হবে! এমন প্রহসনের কার্ড দিতে গিয়ে যদি জনগণের পকেট কাটতে হয়, তাহলে এমন তথাকথিত কার্ড দেয়ার কি দরকার। আর যেখানে প্রতিবেশী দেশ থেকে সরকার তেল ক্রয় করে সেখানে ছেলেভোলানো প্রতিবেশী দেশে পাচার হবে এমন অমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান রইল। একইসাথে এই সমাবেশ সরকারকে এই গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।
সমাবেশ পরবর্তীতে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

সারা দেশ

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকা...

২০২৬-০৯-২২ ১৮:১৩