বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, মৌলভীবাজার

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২২ সেপ্টেম্বর'২৬, মঙ্গলবার বিকাল ৫টায় মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্তা, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সদর উপজেলা সভাপতি জামসেদ ভূঁইয়া, বাসদ শ্রীমঙ্গল উপজেলা সংগঠক মো. সাজিদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।

২০২৬-০৯-২২ ১৮:৩১

সারা দেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত দাবিতে মৌলভীবাজারে  বিক্ষোভ সমাবেশ

রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত, বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্টিত।

২০২৬-০৯-০৫ ১৮:৪৩

সারা দেশ

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ৪

মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁ*জা*সহ চারজনকে আ*ট*ক করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল শেরপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আ*ট*ক করে।

২০২৬-০৯-০২ ১৮:৪৯

সারা দেশ

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে।

২০২৬-০৮-৩১ ১৯:০৬

সারা দেশ

মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

গোস্তাকি রাসুল উগ্র মৌলভী মুজাহিদুল ইসলাম কালাপুর কর্তৃক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তি প্রতিবাদে রবিবার ২৪ আগস্ট বিকাল ৫ টায় মৌলভীবাজার প্রসক্লাব চত্বরে বিশাল এক মানববন্ধন অনুষ্টিত হয়। গত ২১ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর মৌলভীবাজার জেলা মডেল মসজিদের সরকার মনোনীত ইমাম মাওলানা শাহ আলম সাধারণ মুসল্লিদের সাথে নিয়ে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন।

২০২৬-০৮-২৪ ২৩:০৮

সারা দেশ

শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে মাসব্যাপী নির্যাতন ও বলাৎকার, শিক্ষক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে প্রায় এক মাস ধরে বলাৎকার ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-২৩ ২৩:১৬

সারা দেশ

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাসিন্দা মো. হাজির বক্স মাস্টার আর নেই। তিনি আজ ২৩ আগস্ট ২০২৬, রোববার বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২০২৬-০৮-২৩ ১৮:৩২

সারা দেশ

চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয়নি

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত।

২০২৬-০৮-২৩ ১৮:২৭

সারা দেশ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তাহিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে কাটার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-২০ ১৯:৩১

সারা দেশ

চার সীমান্ত রুট ঘিরে ‘মুন্না ভাইয়ের’ সিগারেট সাম্রাজ্য, উঠছে নানা অভিযোগ

প্রধান সীমান্ত দিয়ে আসা অবৈধ ভারতীয় সিগারেটের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে মৌলভীবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সরবরাহের অভিযোগ উঠেছে তানিম মিয়া ওরফে ‘মুন্না ভাই’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, জৈন্তাপুর, জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর ও জকিগঞ্জের কালীগঞ্জ বর্ডার—এই চারটি সীমান্ত রুটকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাঁর নিয়ন্ত্রিত একটি শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক।

২০২৬-০৮-০৯ ১৮:১৪

সারা দেশ

এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০২৬-০৮-০৮ ১৯:১৯

সারা দেশ

কুলাউড়ায় চুরির অভিযোগকে কেন্দ্র করে বৃদ্ধ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (খাদিমপাড়া) গ্রামে চুরির অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে এক বৃদ্ধ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী মো. বাতির মিয়া (৬৩) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬-০৮-০৫ ১৮:৪৬

সারা দেশ

মৌলভীবাজারে জেলা পুলিশের পক্ষে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ ৫ আগস্ট সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল এই পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহিদদের আত্মত্যাগের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।শ্রদ্ধা নিবেদনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৬-০৮-০৫ ১৪:৪৫

সারা দেশ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ "জুলাই-২০২৬ মাসের" "কর্মদক্ষতার স্বীকৃতি"স্বরূপ প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০২৬-০৮-০৪ ১৯:৩০

সারা দেশ

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-০৪ ১৯:২৩

সারা দেশ

নিজস্ব অর্থায়নে কোটি টাকার সৌর স্ট্রিট লাইট বসাচ্ছেন লন্ডন প্রবাসী শেখ নুর আলম

প্রবাসে থেকেও নিজ এলাকার দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী শেখ নূর আলম। মৌলভীবাজার জেলার ৬নং একাটুনা ইউনিয়নের বানগাঁও গ্রামের এই কৃতী সন্তান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কোটি টাকারও বেশি ব্যয়ে এক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। তার এই মানবিক ও সামাজিক উদ্যোগে বদলে যাচ্ছে পুরো এলাকার চিত্র।

২০২৬-০৭-১৮ ১৮:০৭

সারা দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

চলমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের ওপর নানামুখী সংকটের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে শ্রীমঙ্গলে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র-শিক্ষার্থীরা। আজ শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।​বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় চৌমোহনা চত্বরে এসে একটি বড় সমাবেশে রূপ নেয়।

২০২৬-০৭-১৫ ১৪:৩০

সারা দেশ

শমসেরনগরের আলোচিত ছিনতাই মামলার মূল হোতা সেলিম আহমদ ওরফে' বটলা সেলিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০২৬-০৭-০৪ ১৮:২৪

সারা দেশ

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

২০২৬-০৭-০২ ২১:৪৫

সারা দেশ

শ্রীমঙ্গলে সীমান্তে ভারতীয় পুশইন ও মাদক অনুপ্রবেশ রোধে সচেতনতামূলক বৈঠক

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সীমান্ত দিয়ে সব ধরনের মাদকের অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর বার্তা দেওয়া হয়েছে এই বৈঠক থেকে।

২০২৬-০৬-২৫ ২১:৪৩

সারা দেশ

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকের আস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজার শাখার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দ্রুত সময়ের মধ্যে দুইজন পলিসিহোল্ডারের মৃত্যুদাবীর চেক তাদের নমিনীদের হাতে হস্তান্তর করা হয়।

২০২৬-০৬-২৩ ১৮:৪৬

সারা দেশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার, ফুঁসে উঠেছে সিলেট

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের পর সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৬-২১ ১৮:৩৪

সারা দেশ

শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস উদযাপন: একর প্রতি সর্বোচ্চ উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় চা দিবস। শনিবার (২০ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।​পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় চা দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।​চা শিল্পকে আধুনিকায়নের তাগিদ ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, "বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। তাই আমাদের চা শিল্পকেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। উন্নত জাতের চা উৎপাদন, গবেষণা, আধুনিক কারখানা, উন্নত প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর আমাদের আরও গুরুত্ব দিতে হবে।" এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব চা চাষ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।​গুণীজন ও অংশীজনদের উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।​অনুষ্ঠানে চা শিল্পের সার্বিক চিত্র ও শ্রমিক কল্যাণ নিয়ে আরও বক্তব্য দেন: ​কামরান টি রহমান, সভাপতি, বাংলাদেশীয় চা সংসদ।​শাহ মঈনুদ্দিন হাসান, সভাপতি, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। ​সিরাজুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, টি প্ল্যান্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ​নৃপেন পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। ​মো. নিয়াজ আলী চিশতী, সভাপতি, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন। ​সনতকি রায়, চা শ্রমিক নেত্রী। ​৮ ক্যাটাগরিতে জাতীয় চা দিবস পুরস্কার প্রদান ​চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট আটটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:​একর প্রতি সর্বোচ্চ উৎপাদন: শ্রীগোবিন্দপুর চা বাগান।​সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন চা উৎপাদন: মধুপুর চা বাগান।​শ্রেষ্ঠ চা রফতানিকারক: দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি।​শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী: মো. মতিউর রহমান।​শ্রমিক কল্যাণে শ্রেষ্ঠ বাগান: মির্জাপুর চা বাগান।​দৃষ্টিনন্দন, মানসম্পন্ন মোড়ক ও বৈচিত্র্যময় পণ্য বাজারজাতকরণ: কাজী অ্যান্ড কাজী টি এস্টেট।​শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (শ্রমিক): জেসমিন আক্তার (নেপচুন চা বাগান)।​উত্তরাঞ্চলে চা শিল্পে বিশেষ অবদান (শ্রেষ্ঠ বটলিফ কারখানা): সুপ্রিম টি লিমিটেড (বিশেষ পুরস্কার)।​দেশের চা শিল্পের বর্তমান চিত্র ​বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট ১৭২টি নিবন্ধিত চা বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯২টি চা বাগানই অবস্থিত মৌলভীবাজার জেলায়।​দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিভিন্ন চা কোম্পানির স্টলে নানান জাত ও স্বাদের দৃষ্টিনন্দন চা প্রদর্শন করা হয়, যা আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

২০২৬-০৬-২০ ২০:৩৫

সারা দেশ

কুলাউড়ায় পাহাড়ি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর আনন্দ এখন বিষাদ, বিল আটকে দেওয়ার ঘোষণা এলজিইডিরহাত দিলে উঠে যাচ্ছে পিচ- ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কাজ শতভাগ মানসম্মত

পাহাড়ি দুর্গম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পাকা সড়ক। সড়কটি নির্মাণ শুরু হওয়ায় অবহেলিত জনপদের মানুষের মুখে ফুটেছিল আনন্দের হাসি। কিন্তু সেই আনন্দ এখন রূপ নিয়েছে তীব্র যন্ত্রণায়।

২০২৬-০৬-১৭ ১৮:১৬

সারা দেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে ফ তা র

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২০২৬-০৬-১০ ১৬:০৬

সারা দেশ

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।

২০২৬-০৬-০৭ ১৯:০৩

সারা দেশ

আইনশৃঙ্খলা, যানজট ও মাদকমুক্ত শহর গঠনে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজট, মাদক, চুরি-ছিনতাই ও অপরিচ্ছন্নতামুক্ত রাখার প্রত্যয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি” শীর্ষক এই সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

২০২৬-০৫-২৪ ১৯:৪৯

সারা দেশ

মৌলভীবাজারে   চা শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা ও লাল পতাকা মিছিল

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার, সামাজিক সুরক্ষা, মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করতে চা শ্রমিক ফেডারেশনের ৭ দফা দাবিতে সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে ২৪ মে রবিবার দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৫-২৪ ১৮:৩৭

সারা দেশ

শিশু রামিসা-সহ সকল কন্যাশিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ সমাবেশ

ঢাকা মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সংগঠিত সকল নারী-শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২০২৬-০৫-২৩ ১৯:১২

সারা দেশ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে  ভুক্তভোগী'র সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের ১০নং নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস এলাকার বাসিন্দা মো: লিটন বকস্ (পিতা: মো: ফিরোজ বকস্),  ০৬ মে ২০২৬, বুধবার বিকেল ৫ টায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

২০২৬-০৫-০৭ ১১:৪৬

সারা দেশ

বৈশাখের ভোরেই কুলাউড়ার হাওরে ধান কাটার ধুম

বৈশাখের প্রথম প্রহরেই মৌলভীবাজারের কুলাউড়ার হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকরা সোনালী ফসল ঘরে তুলতে মাঠে নেমেছেন। বৈশাখের সকালে এমন উৎসবমুখর পরিবেশে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন হাওর এলাকায় শত শত কৃষক কাঁচি হাতে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। একদিকে পুরুষরা ধান কাটছেন, অন্যদিকে কৃষাণিরা খলায় ধান মাড়াই ও রোদে শুকানোর কাজে সময় পার করছেন।

২০২৬-০৪-১৬ ২১:৫৯

সারা দেশ

শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড়ভাই আশঙ্কাজনক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত এবং তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

২০২৬-০৪-১৫ ১৯:০৫

সারা দেশ

জুড়ীতে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ) পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

২০২৬-০৪-১৪ ১৯:০১