রবিবার, ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর এক আসামি পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মৌলভীবাজারের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সারা দেশ

অন্তঃসত্ত্বা নারীসহ ৩৬ ঘণ্টা মানবেতর জীবন, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার ১১ জন নারী-পুরুষ ও শিশুর ভাগ্য...

২০২৬-০৬-০৭ ১৯:৪২

গাইবান্ধায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায ট্রাক চালক নিহত

সারা দেশ

গাইবান্ধায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায ট্রাক চালক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় রফিক মিয়া ( ৪২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।নিহত র...

২০২৬-০৬-০৭ ১৮:৪০

মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সারা দেশ

মমেক হাসপাতালে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেও ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার...

২০২৬-০৬-০৭ ১৮:২৩

শরীয়তপুরের ডামুড্যায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

সারা দেশ

শরীয়তপুরের ডামুড্যায় প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিদ্যালয়ে প্রবেশের সময় অভিভাবক ও স্থানীয়দের...

২০২৬-০৬-০৭ ১৮:২১

ঝিনাইদহের সাফদারপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

সারা দেশ

ঝিনাইদহের সাফদারপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

দির্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে| খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌ...

২০২৬-০৬-০৭ ১৮:১৯

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ,মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা কমিটির সদস্যদের ক্ষোভ

সারা দেশ

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ,মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা কমিটির সদস্যদের ক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদীয়া আলিম মাদ্রাসায় শূন্য তিন পদে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়...

২০২৬-০৬-০৭ ১৮:১৭