সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
 

স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা। গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। ঝুমা ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসতে থাকে এবং উত্ত্যক্ত করতে থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই বখাটে তা অমান্য করে। পরে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে ও অপহরণের আশঙ্কায় ঝুমা ভয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন।
 

পাকা রাস্তায় আছড়ে পড়ে তিনি মুখে মারাত্মক আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশা ও চালককে আটক করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে বলে জানা গেছে। এই বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

সারা দেশ

নৌকাডুবির পর ইলিশায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা বাবা ও ছ...

২০২৬-০৮-৩১ ১৯:৩০

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

সারা দেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় বাসটির আট যাত...

২০২৬-০৮-৩১ ১৮:৪৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

সারা দেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত শুরু ৭ সেপ্টেম্বর

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা করা মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প...

২০২৬-০৮-৩১ ১৮:৪১

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১