শনিবার, ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিশু রামিসা-সহ সকল কন্যাশিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ সমাবেশ

শিশু রামিসা-সহ সকল কন্যাশিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ সমাবেশ

ঢাকা মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সংগঠিত সকল নারী-শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সভাপতিত্বে এবং সদস্য সুরাইয়া হকের সঞ্চালনায় ২৩ মে'২৬ শনিবার বেলা সাড়ে ৪টায় মৌলভীবাজার শহরস্থ চৌমুহনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এবং মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক পূজা দেব প্রমুখ নেতৃবৃন্দ। 
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে এখন নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, হত্যা এক মহামারী পরিস্থিতিতে দাড়িয়েছে। আর সাথে দাঁড়িয়েছে রাষ্ট্র এবং সরকারের দায়হীনতা। এই সমাজে নারীকে ভোগ্য পণ্যে হিসেবে ভাবা হয়।

এই পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় খোশগল্প, সিনেমা, বিজ্ঞাপন, রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশে নারীর শরীর নিয়ে এবং নারীকে অবজ্ঞা করে আলোচনা বক্তৃতা চলে আসছে। এমন মানসিকতা থাকলে এই রাষ্ট্রে নারী কিংবা কন্যাশিশু ধর্ষিত হবে এবং নিপীড়িত হবে। এমন সমাজ কী আমরা চেয়েছিলাম? যেই সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারীশিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর দ্বারা লাঞ্ছিত হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

কিন্তু পরক্ষণেই একদল ধর্মীয় লেবাসধারী থানায় মব করে নিপীড়ককে থানা থেকে নিয়ে আসে এবং ফুলের মালা পড়িয়ে হীর সাজিয়ে নারী নিপীড়নকে উৎসাহিত করে। এই সমাজে যখন নারীকে নিপীড়ন করা হয় আর সেটাকে একদল মানুষ থাকে তারা সেটাকে সমর্থন দিয়ে নিপীড়কে উৎসাহী করে। নারীর যৌনাঙ্গ নিয়ে যখন শ্লোগান আসে সেই স্লোগানকে আবার প্রতিবাদের স্লোগান বানানো হয়, এমন সমাজে নারীর প্রতি সম্মান কেমন করে বাড়বে? তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নারীকে হেয় করে নোংরা কমেন্ট, কনটেন্ট তৈরি হয়, সেখানেই ধর্ষণ ও নিপীড়নের উপাদান লুকায়িত থাকে। কখনো তনু ধর্ষণ-হত্যার প্রতিবাদে, কখনো শিশু আছিয়া ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং রামিসা হত্যার প্রতিবাদে আমাদের রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে! যারা নারীকে অবজ্ঞা করে, নোংরা কমেন্ট এবং নারী নিপীড়নকারীকে পুরষ্কৃত করে ধর্ষণ নিপীড়নকে সমর্থন দেয়, প্রশাসনের কাজ তাদেরকে গ্রেফতার করা এবং শাস্তি প্রদান করা। কিন্তু হিতে বিপরীত হয়। আর আমরা আমাদের ফুটফুটে শিশু এবং নারীদের রক্তাক্ত শরীর উপহার পাই। এমনকি এখন তো বালক শিশু বলাৎকার বৃদ্ধি পাচ্ছে, ছেলে শিশু মারাও যাচ্ছে এবং তারা বিকৃত মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠছে। 
আমরা রামিসার পরিবারের প্রতি সরকারের শুধুমাত্র সহানুভূতি দেখতে চাই না, চাই এই ঘৃণ্যতম হত্যার দ্রুত বিচার এবং অপরাধীরদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। একইসাথে দেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ও জানান।

আরও

স্ত্রীর অভিমানে থেমে গেল স্বামীর জীবনের গল্প

সারা দেশ

স্ত্রীর অভিমানে থেমে গেল স্বামীর জীবনের গল্প

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে বিপুল রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শন...

২০২৬-০৫-২৩ ১৮:২৫

রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে রাজশাহীতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা মানববন্ধন কর্মস...

২০২৬-০৫-২৩ ১৮:২০

রাস্তায় কবিতা, কথায় প্রতিবাদ : ‎রামিসার জন্য কাঁদলো গাইবান্ধা

সারা দেশ

রাস্তায় কবিতা, কথায় প্রতিবাদ : ‎রামিসার জন্য কাঁদলো গাইবান্ধা

আজ চুপ থাকলে কাল তোমার মেয়েটাও রামিসা হবে-এমন দীপ্ত উচ্চারণে ধর্ষক খুনি সোহেল রানার দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

২০২৬-০৫-২৩ ১৭:৫৭

হাঁটু পানিতে মহাসড়ক, স্রোতে কাঁপছে যানবাহন

সারা দেশ

হাঁটু পানিতে মহাসড়ক, স্রোতে কাঁপছে যানবাহন

বগুড়ার শেরপুরে মাত্র এক ঘণ্টার আকস্মিক বৃষ্টিতেই ঢাকা-বগুড়া মহাসড়কের একাধিক অংশ পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যা...

২০২৬-০৫-২৩ ১৭:৪১

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমরান সরকার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ...

২০২৬-০৫-২৩ ১৬:৪৫

সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

সারা দেশ

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ সভাপতি কামাল, সম্পাদক সৈকত ও সাংগঠনিক ফাতেমা জান্নাত মুমু

রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন।

২০২৬-০৫-২৩ ১৬:৩৩