মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

গ্রাহকের আস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজার শাখার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দ্রুত সময়ের মধ্যে দুইজন পলিসিহোল্ডারের মৃত্যুদাবীর চেক তাদের নমিনীদের হাতে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলার মৃত প্রবন চন্দ্র দাসের মৃত্যুদাবীর চেক তার স্ত্রী ও নমিনী জোনাকি রানী বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। প্রবন চন্দ্র দাসের ৩,১৯৪ টাকা মাসিক কিস্তির ১৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি ছিল। তিনি মাত্র ৮টি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৪ কর্মদিবসের মধ্যে তার নমিনীর হাতে ৪ লাখ ৩০ হাজার টাকার মৃত্যুদাবী পরিশোধ করে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের মৃত স্বপন মুন্ডার ১,১০০ টাকা মাসিক কিস্তির ১০ বছর মেয়াদী একটি পলিসি ছিল। তিনি ১৮ মাস কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার নমিনী অনিতা মুন্ডার হাতে ১ লাখ ২ হাজার ৫০০ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে।
চেক বিতরণ অনুষ্ঠানে বিএম প্রসেনজিত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শাখা ব্যবস্থাপক
মোহাম্মদ আনিক আলী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি অনুপম দাস, , সিলেট ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল আহমেদ, মৌলভীবাজারের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, ইউনিট ম্যানেজার মো. জসিম মিয়া, আব্দুল মুয়িম, সিরাজুল ইসলাম বুলবুল, আবু জুনাইদ, শিপন আহমেদ ও সুমন চন্দ্র দেব।
এ সময় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ। দ্রুততম সময়ে মৃত্যুদাবী পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

আরও

রাহাদ এমপির উদ্যোগে বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে

সারা দেশ

রাহাদ এমপির উদ্যোগে বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে

বাগেরহাট জেলার উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরেছেন বাগে...

২০২৬-০৬-৩০ ২০:২২

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মৎস্য কর্মকর্তারনহামলা ও মামলার

সারা দেশ

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মৎস্য কর্মকর্তারনহামলা ও মামলার

নড়াইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের বিরুদ্ধে ঘুষের টাকা আত্মসাৎ, মারধর ও মিথ্যা মামলা দেয়ার অভিযো...

২০২৬-০৬-৩০ ২০:১৯

কুড়িগ্রামে ১৫হাজার মানুষ পানিবন্দী, দুধকুমার নদীর পানি ১১ সে.মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

সারা দেশ

কুড়িগ্রামে ১৫হাজার মানুষ পানিবন্দী, দুধকুমার নদীর পানি ১১ সে.মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দী হয়েছে। মঙ্গলবার (৩০জুন) সকাল থ...

২০২৬-০৬-৩০ ১৮:৫২

গোবিন্দগঞ্জে ১৭১তম হুল দিবসের সমাবেশে বক্তারা সাঁওতালরা আজও অধিকার থেকে বঞ্চিত

সারা দেশ

গোবিন্দগঞ্জে ১৭১তম হুল দিবসের সমাবেশে বক্তারা সাঁওতালরা আজও অধিকার থেকে বঞ্চিত

অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে সাঁওতাল বিদ্রোহ বা হুল দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭১ তম হুল দিবস পা...

২০২৬-০৬-৩০ ১৮:৪৬

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

সারা দেশ

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ।...

২০২৬-০৬-৩০ ১৮:৪৫

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

সারা দেশ

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনি...

২০২৬-০৬-৩০ ১৮:৪৩