মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ "জুলাই-২০২৬ মাসের" "কর্মদক্ষতার স্বীকৃতি"স্বরূপ প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এই স্বীকৃতি অর্জনের পর এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর একার নয়; এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার ফল।

 তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সকল সহকর্মীর প্রতি। তাঁদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই তাঁকে এই শ্রেষ্ঠত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশি সেবার মানোন্নয়ন, অপরাধ দমন, মামলার নিষ্পত্তি, নিয়মিত গ্রেপ্তার অভিযান এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

আরও

রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

সারা দেশ

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

রাজবাড়ী সাবেক বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে...

২০২৬-০৮-০৪ ১৯:২৮

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশের মতো তিনদফায় শহীদ হয়েছে ৬ জন। এরমধ্যে শহীদ আবু সাঈদ হত্যার মামলা বিচারের রায় হলেও অন্য ৫ জন...

২০২৬-০৮-০৪ ১৯:২৬

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

সারা দেশ

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ...

২০২৬-০৮-০৪ ১৯:২৩

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

সারা দেশ

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ’র বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

২০২৬-০৮-০৪ ১৮:১৬

মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

মহিপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে মোঃ ইদ্রিস আকন (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি...

২০২৬-০৮-০৪ ১৮:১২