মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

গোস্তাকি রাসুল উগ্র মৌলভী মুজাহিদুল ইসলাম কালাপুর কর্তৃক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তি প্রতিবাদে রবিবার ২৪ আগস্ট বিকাল ৫ টায় মৌলভীবাজার প্রসক্লাব চত্বরে বিশাল এক মানববন্ধন অনুষ্টিত হয়। গত ২১ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর মৌলভীবাজার জেলা মডেল মসজিদের সরকার মনোনীত ইমাম মাওলানা শাহ আলম সাধারণ মুসল্লিদের সাথে নিয়ে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন।

এর জের ধরে তার পরের দিন, ২২ আগস্ট (শনিবার) মসজিদ প্রাঙ্গণে 'তৌহিদী জনতা'র ব্যানারে একদল লোক একত্রিত হয়ে ইমামের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।  মিলাদ-কিয়াম করার কারণে ইমামের বিরুদ্ধে এই ধরণের অবস্থান ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে "আশেকে মুস্তফা (স.) মৌলভীবাজার"-এর ব্যানারে এবং সাধারণ ধর্মপ্রাণ সুন্নি জনতার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

সুন্নি আলেম সমাজ ও নেতৃবৃন্দের মতে, মডেল মসজিদ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। সেখানে রাসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা প্রকাশের বৈধ আমল হিসেবে মিলাদ ও কিয়াম হওয়া অত্যন্ত স্বাভাবিক এবং শরিয়তসম্মত বিষয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় সৌহার্দ্য বিনষ্ট করার উদ্দেশ্যে আলেমদের বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মুসল্লিরা মডেল মসজিদে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

আরও

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার...

২০২৬-০৮-২৪ ২১:৫৪

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারা দেশ

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুরি, ডাকাতি, চোরাচালান, মানবপাচার, কিশোরগ্যাং, জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দ...

২০২৬-০৮-২৪ ২১:২৭

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

সারা দেশ

বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন প...

২০২৬-০৮-২৪ ২১:২৫

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে...

২০২৬-০৮-২৪ ২০:২৯