মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তাহিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে কাটার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালের সম্মুখে এ কর্মসূচি পালন করেন চা শ্রমিকরা। কানিহাটি চা বাগান শমশেরনগর এলাকার একটি ফাঁড়ি চা-বাগান।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন থেকে প্রতি মাসে ৭০ টাকা করে প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হচ্ছিল। কিন্তু শ্রমিকদের না জানিয়ে গত দুই সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে টাকা কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে তারা আগের নিয়মে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটার দাবি জানান।

শ্রমিকদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বাগান পঞ্চায়েত কমিটি কার্যকর কোনো ভূমিকা পালন না করে নীরব রয়েছে। তাই বর্তমান পঞ্চায়েত কমিটির অপসারণের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত। ফলে টাকা কাটার নিয়ম পরিবর্তনের আগে শ্রমিকদের জানানো এবং হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯