মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগীয় কায়দায় অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, হত্যাকাণ্ডের পর থেকে মহিলাসহ পরিবারের লোকজন বাড়িতে উঠতে পারছে না। পরিবারে যারা শিক্ষার্থী রয়েছে তারা স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে পারছে না। এমনকি মহিলা, শিশু বা আত্মীয়-স্বজন কেউ তাদের বাড়িতে আসলে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হত্যা মামলায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যারা ঘটনার সময় ঢাকায় কর্মস্থলে চাকরিরত ছিলেন, তাদের নামেও মামলা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের একজন মো: শাহানশা মোল্লা জানান, মিরচাঁন হত্যার দিন তিনি ঢাকায় তার অফিসে কর্মরত ছিলেন। সিসি ফুটেজে সেদিনের সেই ভিডিও রয়েছে।
তারপরও তার নামে মামলা করা হয়েছে। তিনি দুঃখ করে গণমাধ্যম কর্মীদের কাছে এসব কথা বলেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মিরচাঁন হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ভাঙচুর, লুটপাটের ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর স্থানীয় আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধের জের ধরেয় প্রতিপক্ষের লোকজন মিরচাঁন সরদার (৩৭) কে হামলা চালিয়ে হত্যা করে। ভ্যানচালক মিরচাঁন সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে। হত্যার ঘটনায় ৩৭ জনকে এজাহার নামীয় আসামি ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, মিরচাঁন হত্যা মামলার কয়েকজন আসামিকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও অপরাধীদের ধরতে ওই এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯

আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সারা দেশ

আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের আদিতমারীতে গৃহবধূ আমেনা বেগমকে নির্যাতন ও যৌনাঙ্গে এসিড নিক্ষেপের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় জড়িত...

২০২৬-১০-০৬ ১৮:২৪