শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শমসেরনগরের আলোচিত ছিনতাই মামলার মূল হোতা সেলিম আহমদ ওরফে' বটলা সেলিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

শমসেরনগরের আলোচিত ছিনতাই মামলার মূল হোতা সেলিম আহমদ ওরফে' বটলা সেলিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ দিকে কালী মন্দিরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তার পথরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম পরদিন ২৩ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১০, ধারা-৩৯২ পেনাল কোড) দায়ের করেন।

মামলাটি পিবিআই মৌলভীবাজারের ওপর ন্যস্ত হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। তদন্তকারী দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে। এরপর পিবিআই মৌলভীবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তারকৃত ‘বটলা সেলিম’-এর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার আরও জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরও

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

সারা দেশ

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বা...

২০২৬-০৭-০৪ ১৯:২৯

বঙ্গোপসাগরে থামছে না অবৈধ ট্রলিং: নেপথ্যে কারা?

সারা দেশ

বঙ্গোপসাগরে থামছে না অবৈধ ট্রলিং: নেপথ্যে কারা?

বছরের পর বছর অভিযোগ, সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি, প্রশাসনের আশ্বাস—সবকিছুর পরও থামছে না বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং...

২০২৬-০৭-০৪ ১৯:১৯

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা,বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন যুবক শান্ত, ন্যায় বিচার কামনা পরিবারের

সারা দেশ

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা,বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন যুবক শান্ত, ন্যায় বিচার কামনা পরিবারের

অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শান্ত মণ্ডল...

২০২৬-০৭-০৪ ১৯:১৮

পীরগঞ্জে সার্ভেয়ারের নিচ্ছে গোপনে টাকা, দালাল ছাড়া মিলছে না জমির মাট পর্চা

সারা দেশ

পীরগঞ্জে সার্ভেয়ারের নিচ্ছে গোপনে টাকা, দালাল ছাড়া মিলছে না জমির মাট পর্চা

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের সেবা নিয়ে নাখোশ স্থানীয়রা। সেবাগ্রহীতাদের অভিযোগ, এই অফিসে ঘুষ ছাড়া কোনো সেবা...

২০২৬-০৭-০৪ ১৯:১৭

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী অমিত

সারা দেশ

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী অমিত

জনগণের সহায়তা ছাড়া সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন...

২০২৬-০৭-০৪ ১৭:৩৩

ঢাকা-যশোর তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন

সারা দেশ

ঢাকা-যশোর তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা-যশোর পদ্মাসেতু রেল প্রকল্পে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে অবিলম্বে বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে একটি প্রভাতি...

২০২৬-০৭-০৪ ১৭:৩২