বুধবার, ১০ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে ফ তা র

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে ফ তা র

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে (১০ জুন)  শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মৌলভীবাজার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত লিটন কুমিল্লা জেলার চান্দিনা থানার মামলা নং-২, তারিখ ০১ ডিসেম্বর ২০০৯, জিআর নং-১৯৪/০৯ ও দায়রা নং-১০৭৫/১৪ এর দণ্ডিত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল।

মামলার বিচারে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

মাদক সমাজের জন্য এক নীরব মহামারি- অতিরিক্ত কমিশনার কেএমপি

সারা দেশ

মাদক সমাজের জন্য এক নীরব মহামারি- অতিরিক্ত কমিশনার কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি, যা একজন মা...

২০২৬-০৬-১০ ১৬:০৪

খুলনা মহানগরীতে স্থাপিত সোলার  এনার্জি পার্ক সচলের দাবি

সারা দেশ

খুলনা মহানগরীতে স্থাপিত সোলার এনার্জি পার্ক সচলের দাবি

১৪ বছর ধরে অচলাবস্থায় পড়ে আছে খুলনার সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে সামান্য সংস্কার ক...

২০২৬-০৬-১০ ১৫:৪৬

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। সে...

২০২৬-০৬-১০ ১৫:৩৮

ফরিদপুরে বন্দিদের মৌসুমী ফল দিলেন জেল সুপার

সারা দেশ

ফরিদপুরে বন্দিদের মৌসুমী ফল দিলেন জেল সুপার

বন্দিদের মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর জেলা কারাগারে সকল বন্দির মাঝে মৌসুমী ফল লিচু বিতরণ...

২০২৬-০৬-১০ ১৫:৩৮