বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙ্গুনিয়ায় অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

রাঙ্গুনিয়ায় অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পদুয়া রাজারহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহাজাহান সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্যসচিব খালেদ হোসেন চৌধুরী রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ও শাহাবুদ্দিন।

এ ছাড়া শিলক ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, কোদালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম, পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মহরম আলী মান্নাসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

সারা দেশ

“রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে” নারায়ণগঞ্জে গণপূর্ত মন্ত্রী

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকা...

২০২৬-০৯-২২ ১৮:১৩