বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র এ আয়োজন করা হয়।
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক সামিউল মসনবী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল সার্জন মোঃ সালেহ উদ্দিন সাবু। আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফিজিওথেরাপি কনসালটেন্ট অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ফরহাদ আলী কমিউনিটি ওয়ার্কার কাম ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা অটিজম ও এনডিডি আক্রান্ত ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা দেয়া, সামাজিক স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বক্তারা যুব সমাজের ভূমিকা, তাদের সুযোগ-সুবিধা, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষত, অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) নিয়ে আরও বেশি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ দেয়া হয়।
সভায় অটিজম এবং এনডিডি নিয়ে কাজ করার প্রতি আগ্রহী সবার প্রতি আহ্বান জানানো হয় যাতে তারা সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। এ ছাড়া, অনুষ্ঠানে অটিজম ও এনটিডি সেবাদান কেন্দ্রের সেবাগুলো এবং ভবিষ্যতে নেয়া পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়।