মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে মন্দির, শ্মশানে ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​রোকন উদ্দিন বাবুল বলেন, 'গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকায় দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই কাঠামো পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আমলে যেসব সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের নির্দিষ্ট কিছু নেতাকর্মীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তারাই বর্তমানে সার সংকট তৈরির সঙ্গে জড়িত।'

​তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন সার ডিলার নিয়োগের মাধ্যমে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এর মাধ্যমে সার নিয়ে সৃষ্ট সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

​এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

​এর আগে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঋণের চেক বিতরণ করেন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আরও

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা...

২০২৬-০৯-১৫ ১৭:৩৪

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অ...

২০২৬-০৯-১৫ ১৭:৩৩

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর...

২০২৬-০৯-১৫ ১৭:০৩

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ...

২০২৬-০৯-১৫ ১৭:০১

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে...

২০২৬-০৯-১৫ ১৬:৫৮