বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। মঙ্গলবার সকালে পরিচালিত এ অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে থাকা অস্থায়ী দোকানপাটসহ সওজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এ সময় র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী দোকানপাট এবং সওজের সরকারি জমিতে থাকা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি দখল করে দোকানপাট স্থাপন এবং সড়কসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনার কারণে রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
উচ্ছেদ অভিযানের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় চলাচলের জায়গা উন্মুক্ত হয়েছে। এতে রোগী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক ও হাসপাতাল এলাকার পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় অবৈধ দখল বা দোকানপাট স্থাপন করা না হয়, সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের ফলে হাসপাতাল এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

আরও

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিয়ের পর যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড ঢেলে নির্যাতনের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) দীর্ঘ নয় বছর মৃত্যুর সঙ্গে লড়ে অবশ...

২০২৬-০৯-১৬ ১৭:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে...

২০২৬-০৯-১৬ ১৭:৩৪

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তি...

২০২৬-০৯-১৬ ১৭:৩০

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দা...

২০২৬-০৯-১৬ ১৭:১৫

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫