মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ হাসিবুল মোল্ল্যা নামে এক কয়লা কারখানার মালিক মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। হাসিবুল জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান ও দৈনিক স্বাধীন দেশ পত্রিকার প্রতিনিধি রাসেল হুসাইন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাছালী আসে। তারা আমার সঙ্গে দেখা করে আমার কয়লা কারখানার নিউজ কারার ভয় দেখিয়ে আমার কাছে ১০হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে 
 
অপারগতা জানালে তারা আগামীকাল আসবে জানিয়ে আমাকে টাকা জোগাড় করে রাখতে বোলে সেদিন চলে আসে। সে অনুযায়ী ঐ দুজন পরদিন শনিবার(১২সেপ্টেম্বর) সকালে আমার কার্যালয়ে এসে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে আবারো তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে চাপাচাপি করতে থাকে। এ নিয়ে আমার সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সজিব ও রাসেলের চাঁদা চাওয়ার বিষয় জানতে পারে।

এতে উপস্থিত সকলে ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে স্থানীয় বিছালী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়। পরে দুজন এ জাতীয় কর্মকান্ড আগামীতে আর করবে না মর্মে ক্ষমা চেয়ে সেখান থেকে ছাড়া পায়। সংবাদ সম্মেলনে হাসিবুল চাঁদা দাবির প্রমান উপস্থাপন করে প্রশাসন, সাংবাদিকসহ সমাজের সবার কাছে সাংবাদিক নামের এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 
 
এব্যাপরে দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইন দাবি করেন, আমরা অবৈধ কয়লা কারখানার নিউজ করতে গেলে আমাদের ম্যানেজের চেষ্টা করে ব্যর্থ হয়ে চাঁদা চাওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আরও

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৫:২৮

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ভায়াগ্রা ও কীটনাশক জব্দ, তৃতীয় লিঙ্গের ৬ জন আটক

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ভায়াগ্রা ও কীটনাশক জব্দ, তৃতীয় লিঙ্গের ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট, ওষুধ ও কীটনাশক জব্দ করেছে ৫৮ বিজিবি। একই সময়...

২০২৬-০৯-১৫ ১৫:২৭

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আই...

২০২৬-০৯-১৫ ১৫:২৬