বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মো. ইসরাফিল সরকার কিনু।

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুদি দোকানি মো, ইসরাফিল সরকার কিনু ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মো, শিমুল মিঞার বিরুদ্ধে এই অভিযোগ করেন। পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছি গ্রামের মুদির দোকানি মো. ইসরাফিল সরকার কিনু সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. শিমুল মিয়া অত্যন্ত দুশ্চরিত্রের লোক।

 সে বিভিন্ন সময়ে তার স্ত্রী শরিফা বেগমকে উত্যক্ত করতো। এ নিয়ে মো. শিমুল মিয়াকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে সব নিষেধ উপেক্ষা করে তার স্ত্রীকে উত্যক্ত ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার পাঁয়তারা করতেই থাকে। এরই জের ধরে গত রোববার রাত ৯টার দিকে শিমুল মিয়া ঘরে প্রবেশ করে স্ত্রী শরিফা বেগমকে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানী করে। 

এসময় শরিফা বেগমের চিৎকারে স্বামী ইসরাফিল সরকার কিনু বাড়ির সামনে মুদির দোকান থেকে ও আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিমুল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে শিমুল মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ বিষয়ে ভুক্তভোগী শরিফা বেগম পরেরদিন সোমবার পলাশবাড়ি থানায় অভিযোগ করেছেন। ইসরাফিল সরকার কিনু সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিমুল মিয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শিমুল মিয়াকে বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বলে স্বীকার করেন। তবে অভিযোগের বিষয়টি তার জানা নেই, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন চিনি।

আরও

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

সারা দেশ

ডিমলা সীমান্তে ৫১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তি...

২০২৬-০৯-১৬ ১৭:৩০

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দা...

২০২৬-০৯-১৬ ১৭:১৫

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সারা দেশ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জ...

২০২৬-০৯-১৬ ১৬:২৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০