মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে আপন খান (২১), মো. ইমরান (২২), খোরশেদ (৩০), মো. আকবর (৩৯), মো. আফাজ উদ্দিন (৪০), জসিম সরকার (৫৫) ও মো. তাজুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলায় মো. শাহ আলম (৪০) ও রকিবুল হাসান ইমন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. মাসুম (৩৮) ও ইসলামাইল রহমান রাতিন (৩০) গ্রেফতার হন। পুলিশের দেওয়া তথ্যে মাসুমকে মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী এবং রাতিনকে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), মনির হোসেন (৪০) ও আব্দুর রহমান অমি (২৩)-কে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্যমতে, তাদের আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মী/সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে মো. উজ্জল মিয়া ও মো. আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)-কে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।