মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা পুলিশের আয়োজনে জেলা শহরের বড়মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।

এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম প্রমূখ।
 

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলায় প্রতিটি উপজেলা থেকে দুটি টিম অংশগ্রহণ করেছেন বলে জানান আয়োজকরা।
 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা হয়েছেঃ আইনমন্ত্রী

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা...

২০২৬-০৯-১৫ ১৭:৩৪

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

সারা দেশ

সওজের জমিতে দখল ও হাসপাতাল এলাকায় দোকানপাট, অভিযানে নেতৃত্ব দেন এনডিসি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন সড়ক এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অ...

২০২৬-০৯-১৫ ১৭:৩৩

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর...

২০২৬-০৯-১৫ ১৭:০৩