গ্রেপ্তার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার মৃত হক প্রধানের ছেলে। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানানো হয়, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর সকালে ওই তরুণীকে বাড়িতে একা রেখে তার বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। দুপুর আনুমানিক ১টার দিকে নাজিম উদ্দিন ওই বাড়িতে প্রবেশ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন বাড়িতে চলে এলে নাজিম উদ্দিন সেখান থেকে কৌশলে পালিয়ে যান। ঘটনার পরদিন, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকেই নাজিম গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় পর র্যাবের অভিযানে তার অবস্থান শনাক্ত হলে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।