সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

গ্রামীণ উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই - এমপি বাবুল

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

রোববার (৬ জুলাই) দুপুরে 'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা
পরিষদ হল রুমে প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ নেওয়াজ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সফল সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আরও

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

সারা দেশ

ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, দুই বছর ধরে মন্দিরের বারান্দায় পাঠদান

প্রতিদিন সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকা...

২০২৬-০৭-০৬ ১৯:৪৬

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

সারা দেশ

সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনে সহযোগিতা: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষি জমি থেকে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলনের অনুমতি প্রদান এবং এ সংক্রান্ত অবৈধ আর্থিক ল...

২০২৬-০৭-০৬ ১৯:৪৪

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

সারা দেশ

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা। শিক্ষক মানেই জাতির নেতা। আজ সোমবার সখীপুর উপজেলা প্রশাসনের আ...

২০২৬-০৭-০৬ ১৯:৪০

জীবননগরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

জীবননগরে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলা...

২০২৬-০৭-০৬ ১৯:৩৯