বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ২

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেপ্তার ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে ছাত্রলীগ মশাল মিছিল করে।

এই ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের বন বিষয়ক সম্পাদক আরিফুল ইমলাম রঙ্গনসহ ২জনকে আটক করেছে।

ঘটনার একদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে সাব-ইনসপেক্টর তাজরুল ইসলাম সরদার ( বিপি -৬৯৮৯০৭৭৩ ৮৩) সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন।
মামলার নথিতে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগ কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য মিছিলটি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক জীবন রায়, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল বাবুসহ ১৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫জনকে আসামী করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট...

২০২৬-০৯-১৭ ১৮:১২

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও...

২০২৬-০৯-১৭ ১৮:০৯

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

সারা দেশ

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ...

২০২৬-০৯-১৭ ১৮:০৭