শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ঐ সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন(৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বরমতল মাইয়ামরা ঘাটে এ ঘটনা ঘটে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি নাগরিক বালু ও পাথর উত্তোলনের জন্য গেলে বিএসএফ’র সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয় একটি সূত্র জানায়, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে তারা নৌকা নিয়ে হাতে বালু উত্তোলন উত্তোলন করার সময় বিএসএফের প্রায় ৫০-৬০ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ রাউন্ড গুলি ছোড়ে ৪টি নৌকা নিয়ে যায়।

বিজিবি জানায়, উল্লেখিত পরিস্থিতির বিষয়ে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর কথা রয়েছে।

এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে উক্ত এলাকায় বিজিবি টহলদলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৯-১০ ১৮:৫০

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

সারা দেশ

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

কুড়িগ্রামে চরাঞ্চলের ২২৫জন গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে...

২০২৬-০৯-১০ ১৬:২৭