সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে পৌর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

ফেনীতে পৌর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (​১০ আগষ্ট) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফেনী পৌর কৃষক দলের আহবায়ক খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল।

পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইয়া।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, সামছুদ্দিন খোকন, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম ফরহাদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মজুমদার মুরাদ, পৌর যুগ্ম আহবায়ক দাউদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২