মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

ফেনীর সোনাগাজীতে যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ২

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে নয়ন নামে পিক-আপের চালককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাবুল ও সেলিম নামে ২ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগষ্ট) রাতে সোনাগাজী মডেল থানা পুলিশের ২টি টিম পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

সেলিম আড়কাইম গ্রামের আহসান মিয়ার ছেলে ও বাবুল একই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২৪ আগস্ট রাতে বড়হালিয়া গ্রামের আলী মেম্বার বাড়ীর নয়য়ন নামে এক যুবককে ছুরিকাঘাত করার সংবাদ পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনায় জড়িত একই গ্রামের বাবুল (৩৮) সেলিম (৩৫) নামে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নয়নের ব্যাহত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

২৪ আগষ্ট রাত ৮ টার সময় নয়নকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা নিয়ে গেছে, স্থানীয়রা নয়নকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, সন্দেহ ভাজন ২ জনকে আটক করা হয়েছে। নয়নের মোবাইল ফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তারা নয়নের পূর্ব পরিচয় ও পূর্ব বিরোধ রয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহীলরি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেছে মালবাহী একটি লরি। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রা...

২০২৬-০৮-২৫ ১৭:৪৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহ...

২০২৬-০৮-২৫ ১৬:৩৬

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৬:৩৫

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৬:৩৪

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারা দেশ

নড়াইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

২০২৬-০৮-২৫ ১৬:৩৩

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সারা দেশ

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়...

২০২৬-০৮-২৫ ১৬:৩২