সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে ‘গুন্ডা রনি’কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ছাগলনাইয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (০৮ আগষ্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নুরুল আমিন উপজেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার জমাদার বাড়ির আবদুর রউফের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এলাকায় তিনি ‘গুন্ডা রনি’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির দুটি, চুরির তিনটি ও মাদকের একটি মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

​ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২