বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বিক্রি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোতে অনেক সময় খোলা ও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার রাখা হয়। ধুলাবালি ও নোংরা পরিবেশে এসব খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি খাবার তৈরিতে ব্যবহৃত পানি ও উপকরণের মান নিয়েও প্রশ্ন রয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনার পর বুধবার (৭ সেপ্টেম্বর) ফেনী সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় পরিদর্শনে যান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আরেফিন। এ সময় তিনি ফুচকা, চটপটি ও বেলপুরি বিক্রেতাদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে সচেতন করেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি না করার নির্দেশনা দেন।

এ সময় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সরকার, সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রহমানী ও ফেনী পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারাহ দিবা খানম উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক বিপুল সরকার বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রি করতে আমরা বার বার নিষেধ করে আসছি। এ ধরনের খাবার খেয়ে শিশু শিক্ষার্থীদের ক্লাসে পেটব্যথা করতে ও অসুস্থ হয়ে বাড়ি চলে যেতে দেখা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা ভ্রাম্যমাণ হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিক্রি হওয়া খাবারের মান ও নিরাপত্তা নিয়মিত তদারকির জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খাওয়ার বিষয়ে সন্তানদের সতর্ক করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে শুধু ভ্রাম্যমাণ খাবারের দোকান উচ্ছেদ করলেই হবে না। নিয়মিত অভিযান, খাবারের মান পরীক্ষা, নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশবিরোধী ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও আলো...

২০২৬-১০-০৬ ১৮:৫৯

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

সারা দেশ

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকে কেন্দ্র করে বিরোধের...

২০২৬-১০-০৬ ১৮:৫৮

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

লালমনিরহাটে স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোঃ আতিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তা...

২০২৬-১০-০৬ ১৮:৫৭