বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর ফেনী জেলা শাখার সহায়তায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন আক্তার নামে এক অসহায় নারী।

শনিবার (১৫ আগষ্ট) দুপুরে দাগনভূঞা উপজেলার চাঁদপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে পারভীনের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। চব্বিশের ভয়াবহ বন্যায় ঘরবাড়িসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন পারভীন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার। আঞ্জুমান মুফিদুল ইসলাম ফেনী শাখার সভাপতি ও জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘরটির নির্মাণ সমন্বয়কারী আসাদুজ্জামান দারা।

নতুন মাথা গোঁজার ঠাঁই পেয়ে আবেগাপ্লুত পারভীন আক্তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "চব্বিশের ভয়াবহ বন্যায় আমার ঘরটি পুরো ধ্বসে যায়। স্বামী পৃথিবীতে নেই, তিন মেয়েকে নিয়ে গত দুই বছর ধরে অনেক কষ্টে দিন কাটিয়েছি। নতুন এই ঘরটি পেয়ে আমরা খুবই খুশি। মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি।"

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার বলেন, "আঞ্জুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনেক মানবিক কাজ করে আসছে। একটি অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়ে চমৎকার সামাজিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।" এ ধরনের মানবিক কার্যক্রমে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ম্যানেজার (অপারেশন্স) এফ এম ফয়জুর রহমান, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল। ঘর হস্তান্তর শেষে পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন লায়ন হাজী দ্বীন মোহাম্মদ।

আঞ্জুমানের ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বেলাল জানান, আগামীতে ফেনীতে আঞ্জুমানের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, দাগনভূঞার চাঁদপুর গ্রামের এ ঘরটি নির্মাণে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯