সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হাজার হাজার মানুষের স্বস্তি, ফেনীতে লেমুয়া-ধলিয়া ব্রিজের উদ্বোধন

হাজার হাজার মানুষের স্বস্তি, ফেনীতে লেমুয়া-ধলিয়া ব্রিজের উদ্বোধন

দীর্ঘ অপেক্ষার পর ফেনী সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ফিতা কেটে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ফেনীর লেমুয়া ও ধলিয়া ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল কালীদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত লেমুয়া ব্রিজ। পাকিস্তান আমলে তৈরি স্টিলের ব্রিজটি অকেজো হয়ে যাওয়ার পর বছরের পর বছর কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণসহ নানা সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এক পর্যায়ে ২০২৩ সালে স্টিলের ব্রিজের অবশিষ্ট অংশ খুলে সেখানে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

ফেনী সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ছোট ফেনী নদীর ওপর ৮৫ দশমিক শূন্য ৬ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালে। ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ ১২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৫৫২ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ বাস্তবায়ন করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল চৌধুরী বলেন, ২০২৩ সালে কাজ শুরু করার পর ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর কিছুদিন পর ফেনীতে ভয়াবহ বন্যায় নির্মাণসামগ্রী ভেসে যায়। অনেকটা চ্যালেঞ্জের মুখে ব্রিজটির নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে কাজ শেষ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফেরদৌস কোরাইশী বলেন, কালীদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত স্টিলের ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পর এলাকার কৃতিসন্তান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব ও আমেরিকার সাবেক রাষ্ট্রদূত সৈয়দ হাসান আহমেদ এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য তদ্বির শুরু করেন। তাঁর প্রচেষ্টায় এখানে ব্রিজটি নির্মাণ হয়। এ ব্রিজটির পাশেই ফেনীর প্রাচীনতম লেমুয়া বাজার রয়েছে। ব্রিজটির মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে এবং যোগাযোগের ভোগান্তি দূর হবে।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭