সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বর্ধিত সভা রবিবার (০৯ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

সভায় অংশগ্রহণকারী একাধিক নেতাকর্মী জানায়, শিক্ষক পরিষদ মিলনায়তনে কলেজ অধ্যক্ষের নির্ধারিত চেয়ারে বসা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি, উপাধ্যক্ষের চেয়ারে ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নোমান, পরিষদ সম্পাদকের চেয়ারে সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মেহেদী হাসান আরাভী। সভা চলাকালে বিষয়টি নিয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আলোচনা করলেও প্রকাশ্যে মুখ খুলেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছাত্রশক্তির জেলা আহবায়ক সোহরাব হোসেন শাকিল ফেসবুকে লিখেছেন, "শিক্ষক পরিষদে ছাত্র সংগঠনের মিটিং এটাতো কখনো ছাত্রলীগও করছে কিনা সন্দেহ৷ ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ। ৫ই আগষ্টের পর ২বছর ইন্টিয়ম সরকার এর মধ্যে আমরা বা অন্যান্য ছাত্র সংগঠন চাইলেও মিটিং করতে পারতো যেকোন জায়গায় । আমরা বা অন্য কোনো সংগঠনতো তা করে নাই। কিন্তু শিক্ষক পরিষদে ছাত্র সংগঠনের বর্ধিত সভা কোনো ভাবেই কাম্য নয়৷"

কলেজ ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমেদ তপু ফেসবুকে লিখেছেন, "আওয়ামীলীগের তিন মেয়াদের শাসনামলে কোন ছাত্র প্রতিনিধি নয়, স্থানীয় জনপ্রতিনিধিরও এই স্পর্ধা দেখায়নি। শিক্ষক পরিষদের কক্ষে শিক্ষকদের চেয়ারে বসে দলীয় সভা ছাত্রলীগ কখনোই করেনি, ছাত্রসংসদও করেনি। তখন মনে হয় কলেজ অধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পাদক সহ পরিষদের অন্য কর্মকর্তারা আত্মমর্যাদাহীন।"

ওই স্ট্যাটাসে আরো উল্লেখ করা হয়, "ছাত্র রাজনীতি মানে নেতৃত্বের শিক্ষা, ছাত্র নেতারাও শিক্ষকদের কাজ থেকে শিখবে। সেসব শিক্ষক যখন নৈতিকভাবে চরম অধ:পতনে দেউলিয়া হয় তখন ছাত্র-ছাত্রী ও ছাত্রনেতারা বেয়াদপ হতে বাধ্য।"

এসব প্রসঙ্গে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রোগ্রামটা করেছি এবং শিক্ষকদের চেয়ারে নয় বরং সেখানে রাখা সাধারণ চেয়ারে বসে প্রোগ্রাম করেছি।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২