সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে ব্যক্তিগত সংবাদ সম্মেলন, প্রশ্নের মুখে পালালেন আলমগীর!

প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে ব্যক্তিগত সংবাদ সম্মেলন, প্রশ্নের মুখে পালালেন আলমগীর!

ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল-মুহুরীগঞ্জ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি ও বালু লুটের সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আলমগীর সিদ্দিকী নামের বিএনপির এক নেতা।

ব্যক্তিগত এ সংবাদ সম্মেলনের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করায় শুরুতেই সাংবাদিকদের তোপের মুখে পড়েন আয়োজকরা।

পরে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অভিযুক্ত আলমগীর সিদ্দিকী সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিলে হট্টগোল শুরু হয়ে যায়। এক পর্যায়ে আলমগীর সিদ্দিকীকে সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দেয়ার কারণ জানতে চাওয়া হয়। এর সদুত্তর না দিতে না পারায় আয়োজক ও সাংবাদিকদের মাঝে হৈ-হুল্লোড় সৃস্টি হয়। অবস্থা বেগতিক দেখে অনুসারীদের সহায়তায় সংবাদ সম্মেলনের আয়োজনকারী আলমগীর সিদ্দিকী সটকে পড়েন।

উপস্থিত সংবাদকর্মীরা জানান, পত্রিকায় প্রকাশিত সংবাদে তিনি সংক্ষুব্ধ হলে প্রতিবাদ দিতে পারেন, চাইলে মামলাও করতে পারেন। কিন্তু তিনি যেভাবে সবাইকে গালমন্দ করলেন, ফ্যাসিবাদের দোসর আখ্যা দিলেন, সেটি মোটেই প্রত্যাশিত নয়।

এসময় তিনি ব্যক্তিগত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেন। ব্যানারে নিজের দলীয় পদ-পদবী ব্যবহার করলেও সংবাদ সম্মেলনটি ছিল তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদের জেরে। তার এমন অপরিপক্ক সিদ্ধান্তে জেলা ও উপজেলা বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, জেলা বিএনপির আহ্বায়ক হয়েও তার কোন অফিস নেই। দল থেকে অফিস না করার বিষয়ে নির্দেশনা থাকলেও তা কেউ মানছে না। প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করার কথা শুনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ব্যক্তিগত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। তবে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করলে সেটা ভিন্ন কথা।

এদিকে আয়োজিত সংবাদ সম্মেলনের ব্যানারে আলমগীর সিদ্দিকীর দলীয় পদ ব্যবহার করা হলেও আয়োজনে, আলমগীর সিদ্দিকী লিখা ছিলো।

ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, প্রবাস থেকে উড়ে এসে জুড়ে বসা আলমগীর সিদ্দিকী দলের দুঃসময়ে দেশে ছিলেন না। তার বিরুদ্ধে কোন হামলা-মামলার ঘটনা নেই। তার কোন অপকর্মের দায় বিএনপি নিবে না।

এ বিষয়ে জানতে আলমগীর সিদ্দিকীকে মুঠোফোন কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

আরও

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২