বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

বাঁশখালীতে মাছের ঘের দখলে জিল্লুর হত্যা: ফেনী থেকে ৪ এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে বহুল আলোচিত জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলার সরল এলাকার বাসিন্দা দিদার (৪০), আহমদ উল্লাহ (৪০), শহিদ (৪০) ও শহিদুল ইসলাম কালু (৩৫)।

​আজ বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

​র‍্যাব জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের তাজুর ঘোনা এলাকায় লবণ মাঠ ও মাছের ঘেরের মালিকানা ও দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহত জিল্লুর রহমান (আবদুল আলীমের ছেলে) ওই এলাকার একটি লবণ ও মৎস্য সমিতির অধীনে মাসিক বেতনে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ জুলাই রাতে ঘের দখলের উদ্দেশ্যে একদল সশস্ত্র লোক তাজুর ঘোনায় প্রবেশ করে জিল্লুরকে সরে যেতে হুমকি দেয়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে বুকে তিনটি গুলিবিদ্ধ হন তিনি। পরদিন ৩১ জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এ ঘটনায় নিহত জিল্লুরের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

​র‍্যাব কর্মকর্তা জানান, মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদরে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও

ফেনীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া

সারা দেশ

ফেনীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

২০২৬-০৮-২৬ ১৫:১০

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল

সারা দেশ

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহে জমিয়তে জাকিরিন ও মোজাদ্দেদ মিশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্...

২০২৬-০৮-২৬ ১৫:০৯

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

সারা দেশ

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত

নড়াইলের কালিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক ট্রলি চালক নিহত...

২০২৬-০৮-২৬ ১৫:০৮

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

সারা দেশ

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী...

২০২৬-০৮-২৬ ১৪:৩৮

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

সারা দেশ

ফুলবাড়ীর সেই রক্তাক্ত ২৬ আগস্ট: দুই দশক পরও যে প্রশ্নের উত্তর মেলেনি

একটি খনি প্রকল্পকে ঘিরে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই প্রতিবাদ একপর্যায়ে রূপ নেয় গণআন্দোলনে। আর ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীর...

২০২৬-০৮-২৬ ১৪:৩৬