সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে আ.লীগ নেতা এখন শিক্ষক বদলী ও মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্বে: ক্ষোভ ও বিতর্কের ঝড়

ফেনীতে আ.লীগ নেতা এখন শিক্ষক বদলী ও মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্বে: ক্ষোভ ও বিতর্কের ঝড়

সরকারি সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে জেলা পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কমিটিতে বিতর্কিত ব্যক্তি ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাদের পুনর্বাসনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফেনীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল মোতালেবকে সম্প্রতি দু’টি অতি সংবেদনশীল জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

​সম্প্রতি জেলা প্রশাসনের তদারকিতে গঠিত যে দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষক বদলী কমিটি (যেটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক সিদ্ধান্ত ও শিক্ষকদের বদলী নিয়ন্ত্রণে প্রভাবশালী ভূমিকা রাখে)। মুক্তিযোদ্ধা পুনর্বাসন আপীল কমিটি (যেটি মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও বিতর্কিত তালিকা যাচাই-বাছাইয়ে নীতি-নির্ধারণী দায়িত্ব পালন করে)।

অনুসন্ধানে জানা যায়, আবদুল মোতালেব ফেনী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ৫১ নম্বর সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। সরকার ঘোষিত রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় ও পদধারী নেতাকে কীভাবে সরকারি নীতি-নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এদিকে ৫ আগস্ট এ সরকার বদলের পরও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির পদটি দখলে রেখেছেন চতুর আবদুল মোতালেব। তিনি ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সদস্যসচিব পদেও রয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় জেলাজুড়ে চলছে তীব্র সমালোচনা। তার পিতা মরহুম আবদুল মালেক মুক্তিযুদ্ধ পরবর্তী ফেনী মহাকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় ও ক্ষোভ:

বিষয়টি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের প্রকাশ ঘটেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর যেখানে প্রশাসনের পুনর্গঠন ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা, সেখানে সরকারের অভ্যন্তরে থাকা কোন অসৎ গোষ্ঠী কিংবা দোসররা এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করছে?

​ফেসবুকের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্ধ নাগরিকরা লেখেন- "বিগত ১৭ বছর যারা ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী ছিল, তারা কোন খুঁটির জোরে এখনো সরকারি গুরুত্বপূর্ণ কমিটি বাগিয়ে নিচ্ছে?"

​"নেপথ্যে থাকা নাটকের গুরু কে বা কার সুপারিশে এই বিতর্কিত ব্যক্তিরা পুনর্বাসিত হচ্ছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা দরকার।"

"আন্দোলনের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশাকে ধূলিসাৎ করে কারা সরকার ও প্রশাসনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে?"

এসআই রাইহান লিখেছেন, বিএনপি নিজের কর্মীদেরকে মূল্যায়ন করতে পারে না আওয়ামী লীগের কর্মীদেরকে মূল্যায়ন করে, যারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছিল আজ তারা বড় বিএনপি হয়ে গেছে।

মো. একরামুল হক লিখেছেন, আলহামদুলিল্লাহ। চলতে থাকুক নিজ দলীয় কর্মীরা বিনা অপরাধে জেলে যায় আর ওরা এখনো বিরানি খায়। কারা এই দলের হাল ধরবে সবাই তো খাই খাই অবস্থা দুঃখ জনক।

রামপুর সৈয়দ বাড়ীর বাসিন্দা সৈয়দ আকরাম লিখেছেন, এই ভদ্রলোক বীর মুক্তিযোদ্ধা ফেনী পাইলট হাই স্কুলের ১২৫ বছর উদযাপনের অর্থ কমিটির আহ্বায়ক থাকা অবস্থায়, পাওনাদের টাকা না দিয়ে টাকা মেরে দিয়ে কক্সবাজার চলে গেছে হানিমুনে, আমিও ৪৫ হাজার টাকা পাই।

মো. নুরুজ্জামান মানিক লিখেছেন, বিএনপির নেতারা সহজে টাকার কাছে বিক্রি হয়ে অতীত ভুলে যায়, যে রামপুর ৯৫% বিএনপির এলাকা, সে রামপুরে গত ১৭ বছর আওয়ামীদের সবচেয়ে ধনী নেতাদের জন্ম হয়েছে, একই ধনী গুলা এখন বিএনপির সাথে।

মো. ইমাম হোসাইন রুবেল লিখেছেন, এই দায় আমাদের সবার এবং এইসবের জন্য একদিন বিএনপিকেই পস্তাতে হবে...

সাইমুন সাঈদ মামুন লিখেছেন, খুবই দুঃখজনক, আমরা মনে হয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। এই জন্য আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্ম চরম মূল্য দিতে হবে। যেমন করে অতীতের ভুলের জন্য গত ১৭ বছর আমাদের দিতে হয়েছিলো।

এমদাদ হাসান বিপ্লব লিখেন, এটার নাম বিএনপি! ক্ষমতায় গেলে সব ভূলে দালাল পুনর্বাসন করে। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দল বিমপি৷

ফেনী জজ কোর্টের এডভোকেট শহীদুল আলম ইমরান লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোতালেবকে সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা পূনর্বাসন আপীল কমিটির সদস্য করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে চারদিকে।

​পুরোনো অনিয়মের অভিযোগ ও অসন্তোষ:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিতর্কিত এই ব্যক্তির বিরুদ্ধে অতীতেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। ফেনী সরকারি কলেজের শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য সংগৃহীত টাকা নিয়ে অনিয়ম ও নানা অজুহাতে অনুষ্ঠান না করা। এসব বিতর্কিত কর্মকাণ্ড সত্ত্বেও তাকে জেলা পর্যায়ের কয়েকটি অতি সংবেদনশীল কমিটিতে স্থান দেওয়ায় প্রশাসনিক জবাবদিহিতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

এসব বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আবদুল মোতালেব বলেন, আমি কোথাও সদস্য হওয়ার জন্য তদবির করিনি, প্রাথমিক শিক্ষকদের বদলির কমিটির বিষয়ে আমি জানিনা কে বা কারা আমার নাম দিয়েছে। আমি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সেই হিসেবে মুক্তিযোদ্ধা আপিল কমিটিতে থাকতেই পারি।

ফেনী পৌর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব এখন জেলা প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সদস্য! সরকারের অভ্যন্তরে থেকে কারা সরকার কে বিতর্কিত করছে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিৎ সংশ্লিষ্ট মহলের।

তিনি আরো লিখেন, সরকার ঘোষিত রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন ফেনী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ৫১ নং সদস্য আবদুল মোতালেব কে সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা পূনর্বাসন আপীল কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। এর দায় কার?

এসব বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির অনুরোধের ভিত্তিতে মুক্তিযোদ্ধা আপিল কমিটিতে আব্দুল মোতালেবকে সদস্য করা হয়েছে। প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সদস্য সহ অন্য পদগুলোতে তাকে নিয়ে যেহেতু সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে তাকে বাদ দেয়া যেতে পারে।

​দাবি ও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান:

সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণের জোরালো দাবি-সরকারের ভাবমূর্তি রক্ষা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে অনতিবিলম্বে বিতর্কিত এই মনোনয়ন বাতিল করতে হবে এবং এ ধরনের অনৈতিক সুপারিশের পেছনে যুক্তদের খুঁজে বের করে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭